স্ট্রিম প্রতিবেদক

মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য শুল্ক আগের তুলনায় ৬০ শতাংশ কমল।
শুল্ক কমানোর কারণে দেশীয় ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, সে জন্য উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ লক্ষ্যে পৃথক আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উপকরণের আমদানি শুল্ক আগের তুলনায় ৫০ শতাংশ কমেছে।
এই দুই প্রজ্ঞাপনের ফলে আমদানি করা ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। পাশাপাশি দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে।
ক্রেতাসাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সরকার এই উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশের নাগরিকদের ডিজিটাল সেবা গ্রহণ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে