স্ট্রিম ডেস্ক

দেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রথমবারের মতো ‘ট্রিপল-প্লে’ এবং ‘কোয়াড-প্লে’ সেবা চালুর ঘোষণা দিতে যাচ্ছে। এই সমন্বিত প্যাকেজের আওতায় গ্রাহকেরা একই সঙ্গে ভয়েস কল, ইন্টারনেট, বিনোদন এবং মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আগামী অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরবে।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের যোগাযোগ ও বিনোদনের ক্ষেত্রে ডেটা, ভয়েস, কনটেন্টের সীমাবদ্ধতা এবং ডিভাইসের অপর্যাপ্ততার অচলায়তন ভেঙে দেওয়া। এই প্যাকেজের মাধ্যমে চারটি প্রধান সেবা নিশ্চিত করা হবে।
দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে বিটিসিএল ডিভাইস, ভয়েস, ডেটা এবং বিনোদনের সহজলভ্যতা নিশ্চিত করে দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন আলোড়ন সৃষ্টি করতে চায়। ফয়েজ আহমদ তৈয়্যবের মতে , এই সমন্বিত সেবা মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে