স্ট্রিম প্রতিবেদক

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক আইকন হুমায়ূন আহমেদকে স্মরণ ও উদযাপন করতে শিল্পকলা একাডেমি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজের অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর এই বরেণ্য লেখকের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।
ফারুকী জানিয়েছেন, এবারের আয়োজন আরও বড় ও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে গান পরিবেশিত হবে, তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত ছবি প্রদর্শিত হবে এবং তাঁর সাহিত্য ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। যদিও ১৩ নভেম্বর ভরা পূর্ণিমা না হলেও (পূর্ণিমা ৫ তারিখে), আয়োজকরা একে ‘ভালোবাসার পূর্ণিমা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচী এবং অন্যান্য আয়োজন শীঘ্রই ঘোষণা করা হবে। হুমায়ূন আহমেদের ভক্ত ও অনুরাগীসহ সর্বসাধারণকে শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ ছাড়াও নানান ধরনের আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। এই দিনে শিল্পকলা একাডেমির এই বিশেষ আয়োজনটি বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে হুমায়ূন আহমেদের অসামান্য অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতিকে সজীব রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে