স্ট্রিম প্রতিবেদক

নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও সেমিনারের আয়োজন করে সংশ্লিষ্ট বিভাগ। দিনব্যাপী এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ছিল—‘ছুটে যেতে যেতে থমকে দাঁড়ায় একজনা।’
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন চত্বর থেকে একটি স্মরণযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক। স্মরণযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা ১১টায় পুরাতন কলা ভবনের সেট ল্যাব কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিঔপনিবেশিক আত্মপরিচয়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. আমিনুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক হারুন অর রশীদ খান। আলোচনায় অংশ নেন অধ্যাপক ইউসুফ হাসান অর্ক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রয়াণ দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক মহিবুর রৌফ শৈবাল বলেন, ‘সেলিম আল দীন শিখিয়েছেন নাটক মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। তাই তাঁর প্রয়াণ দিবস শুধু স্মরণের নয়, বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক মুহূর্ত।’
সার্বিক বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. ফাহমিদা আক্তার বলেন, ‘বাংলা নাটকের অমর নাম নাট্যাচার্য সেলিম আল দীন। তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বাংলা নাটককে নবনব আঙ্গিক ও লোকায়ত জীবনের মহাকাব্যিক ব্যঞ্জনা দিয়ে গেছেন। রবীন্দ্রোত্তরকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তিনি আজ বিবেচিত।’

.png)

সিরাজগঞ্জে চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেজাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার সময় ধর্মীয় উদ্ধৃতি ও তার ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বাজেটের প্রশংসা না করলে ‘আজাব’ আসবে—এক এমপির এমন মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
১৯ মিনিট আগে
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দিয়ে ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। আজ বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় এখন নিখোঁজ আছেন বলে জানা গেছে। বুধবার এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে