স্ট্রিম প্রতিবেদক

৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগদান করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশেষ বিসিএসের যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ও চাকরিতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসককেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সায়েদুর রহমান বলেন, পদায়নের ক্ষেত্রে নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার বিষয়টা খেয়াল রাখা হবে। দম্পতিদের একই জায়গায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে তাঁর পছন্দও বিশেষ বিবেচনা করা হবে। সামগ্রিকভাবে পদায়ন মেধাভিত্তিক হবে, মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।
তরুণ ৩ হাজার ২৬৩ চিকিৎসকের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, তাঁদের পদায়িতও হবে ন্যায্যতার ভিত্তিতে। তাঁদের যোগদানের ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

.png)

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
১২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে