সিদ্ধিরগঞ্জে ৬ শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

উদ্ধার হওয়া ৬ ওয়ান শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম। ছবি: সংগৃহীত
উদ্ধার হওয়া ৬ ওয়ান শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-১১-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজের পিলারের নিচে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শটগানের গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি দল সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুর গদি সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম ফেলে পালিয়ে গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত