স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের সালথায় ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে মসজিদের ভেতরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২ জন বিএনপি সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় রামকান্তপুর গ্রামের একটি মসজিদের ভেতরে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সঙ্গে ১১ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথা-কাটাকাটি শুরু হয়। নামাজ শেষে উভয় পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রবিউল তালুকদারের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন মো. ওয়াদুদ তালুকদার (৫০), টিটুল তালুকদার (৩০), মুসা কাজী (৫০), রয়েল কাজী (৩০), সোহরাব তালুকদার (৪৫), শরিফুল ইসলাম (১৬), ফরিদ তালুকদার (২২)সহ অন্তত ১২ জন। আহতদের কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকার পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে বিএনপি নেত্রী শামা ওবায়েদ ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে