
.png)

.png)

কক্সবাজারের মহেশখালিতে এক কৃষকদল নেতার দুর্ব্যবহার ও হুমকিতে শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নবম শ্রেণির দুই ছাত্রী ছাড়পত্র নিয়েছেন। আজ মঙ্গলবার একই শ্রেণির আরও তিনজন ছাড়পত্র নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকরা। উপজেল
১২ মিনিট আগে
আমানত উত্তোলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা তুলেছেন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক। সব মিলিয়ে প্রথম দুই দিনে ১৩ হাজার ৪২৮ জন আমানতকারী ব্যাংকটি থেকে মোট ৫৮১ কোটি টাকা তুলতে পেরেছেন। সোমবার গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হয়।
২৮ মিনিট আগে
চলতি বছর পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ১৬ জুন সফট ওপেনিংয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
৩৯ মিনিট আগে
মোংলা বন্দর দিয়ে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ টন বেশি নির্মাণ সংশ্লিষ্ট স্ল্যাগ আমদানির প্রমাণ পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। এর মাধ্যমে আমদানিকারক বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১ ঘণ্টা আগে