স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের মারধরে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর ওপর হামলা হয়।
নিহত হেলাল উদ্দিনের (৫৫) বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামে। তিনি কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শনিবার রাতে হেলাল উদ্দিন বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতপরিচয় ৪-৫ জন পেছন থেকে এসে তার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের পর তাকে ফেলে যায় ওই ব্যক্তিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার সকাল ১০টার দিকে ঢামেকে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মোবাইল চুরি নিয়ে হেলালের সঙ্গে গতকাল তাঁর ভাতিজার তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কৃষকদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম বলেন, হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁকে এভাবে হত্যার বিচার চাই।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে