স্ট্রিম প্রতিবেদক

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুধু গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।
তার মতো এমন সমস্যায় পড়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও।
নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে দ্বিতীয়বার ফরম ফিলাপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে সঙ্গে কৃষি ও ট্রেড-২ মিলে তিন বিষয়ে ফেল আসছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোনো সমাধান হচ্ছে না।
টুটুল নামে আরেক শিক্ষার্থী বলেন, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে। এখন নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কীভাবে দুই বিষয়ে ফেল আসে, এমন প্রশ্নের উত্তর খুঁজছে সে ও তার অভিভাবকরা।
এমন সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয় থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে