স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ। তারা সাজিদের মৃত্যুর জন্য গর্ত খননকারী কছির উদ্দিনকে দায়ী করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
এ দিকে শুক্রবার শিশু সাজিদের (২) দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় গ্রামের মাঠেই জানাজা শেষে এলাকার গোরস্থানে মরদেহ সমাহিত করা হয়। সাজিদের জানাজায় দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এসে অংশ নেন।
এর আগে গত বুধবার বাড়ির পাশের ৮ ইঞ্চি ব্যাসার্ধের পরিত্যক্ত গর্তে পড়ে যান সাজিদ। তাকে জীবিত ফিরিয়ে আনতে ৩১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা পরিত্যক্ত গভীর নলকূপের সেই সরু গর্ত থেকে শিশুটিকে ওপরে তোলেন। তাকে নিয়ে যাওয়া হয় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকরা জানান, সাজিদ আর নেই।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাজিদের মরদেহ কোয়েলহাট পূর্বপাড়ায় পৌঁছালে হৃদয়বিদারক এক পরিবেশ সৃষ্টি হয়। ছোট্ট ছেলেটিকে শেষবার দেখে নিতে গ্রামের শত শত নারী-পুরুষ জড়ো হন। সাজিদের মা রুনা খাতুন আর্তনাদ করতে করতে বলতে থাকেন, ‘আব্বু, একবার মা বলে ডাকো।’ বাবা রাকিবুল ইসলাম সান্ত্বনা দিয়ে বলছিলেন, ‘ঘুমাচ্ছে রে আমার ছাওয়াল। তোমরা কেউ কাইন্দো না। আমরা ঘুম চাইহ্যা পাই না, আল্লাহ আমার ছাওলেক ঘুম দিছে।’
রাকিবুল ইসলাম এভাবে সান্ত্বতা খুঁজলেও ক্ষুব্ধ গ্রামের শোকাহত মানুষ। তাঁরা বলছেন, গ্রামের বাসিন্দা কছির উদ্দিন পরিত্যক্ত গর্ত ভরাট না করে এভাবে ফেলে রাখায় দুর্ঘটনা ঘটেছে। তাঁকে দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।
রাকিবুলের আত্মীয় মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘একজন ব্যক্তির অবহেলায় এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। যিনি এ ঘটনার জন্য দায়ী, তাঁকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’
এদিকে শিশু সাজিদ বোরহোলে পড়ে যাওয়ার পর থেকেই আত্মগোপন করেছেন কছির উদ্দিন। তিনি বাড়িতে নেই। মোবাইল ফোনও বন্ধ। তিন দিন ধরে তার কোনো খোঁজই পাওয়া যায়নি। শিশু সাজিদ যে গর্তটিতে পড়ে গিয়েছিল সেটি অগভীর নলকূপ বসাতে করেছিলেন কছির উদ্দিন। অগভীর নলকূপ বসানোর জন্য তিনি উপজেলা সেচ কমিটির কোনো অনুমোদনও নেননি।
স্থানীয়রা জানান, কছির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফেরার পর পানিব্যবসা শুরু করেন। এলাকায় পাঁচটি সেমিডিপ বসিয়েছেন তিনি। এরমধ্যে একটি সেমিডিপ চালান মৎস্য খামারের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে। দুটি বিদ্যুতের সংযোগ আছে সেচ নামেই। বাকি দুটি অন্য ব্যক্তির সেমিডিপ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালান তিনি।
পানি ব্যবসায় ভাল লাভ হওয়ায় প্রায় একবছর আগে শিশু সাজিদদের বাড়ির পাশে নিজের জমিতে তিনি আরেকটি সেমিডিপ বসানোর চেষ্টা করেছিলেন। এ জন্য পর পর তিনটি স্থানে তিনি মিস্ত্রিদের দিয়ে বোরহোল করান। কিন্তু ৯০ ফুটের পর সেখানে পানি পাওয়া যায়নি। বরং, বোরহোলের পাইপ দিয়ে পাথর উঠে আসছিল। তাই এখানে আর সেমিডিপ বসানো হয়নি।
তারপর সামান্য খড়কুটা ও মাটি দিয়ে বোরহোলের মুখ ঢেকে দেওয়া হয়েছিল। সম্প্রতি তুমুল বৃষ্টিপাতে এলাকাটি তলিয়ে যায়। তখন বোরহোলের মুখের মাটি ও খড় পানির সঙ্গে নিচে নেমে যায়। আর বোরহোলের মুখ উন্মুক্ত হয়ে পড়ে। গত বুধবার এই সরু গর্তে পা দিতেই নিচে ঢুকে যায় শিশু সাজিদ।
নিহত সাজিদের মা রুনা খাতুন বলেন, কছির উদ্দিন তিন জায়গা বোরিং (বোরহোল) করে ফেলে রেখেছিল। তার কারণে আমার সাজিদ মারা গেল। আমি কছির উদ্দিনের শাস্তি চাই।
কছিরের শাস্তি দাবি করেছেন নিহত সাজিদের বাবা রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু তার অবহেলার জন্য আমার একটা কলিজা আমি হারিয়ে ফেললাম। প্রশাসন সবই দেখেছে। আমি তাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই।’
সকালে সাজিদের বাড়ি গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, কিছু শুকনো খাবার ও কম্বল দেন।
এ সময় ইউএনও সাংবাদিকদের বলেন, ‘পরিবার অভিযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। অভিযোগ না করলেও আইনি যেটুকু করণীয় আছে, তা আমরা শুরু করেছি।’
কছির উদ্দিন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। তার ভাই আব্দুল করিম জামায়াতে ইসলামীর পাঁচন্দর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি টিম সদস্য। কছির উদ্দিন বাড়িতে না থাকার কারণে তার সঙ্গে কথা বলা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘কছির উদ্দিনের ভাই আব্দুল করিম আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি। সে সূত্রে কছিরকে কেউ জামায়াতের কর্মী বলতে পারেন। আসলে জামায়াতে তার কোনো পদ-পদবী নেই।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৩ ঘণ্টা আগে