স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (১১ অক্টোবর) প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের সময় বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলের সময় সবার পরিচয় নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে যেকোনো সময় পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশনা কার্যকর থাকবে।
নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের ভেতরে চলাচলের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিকভাবে নিজেদের পরিচয়পত্র (আইডি কার্ড বা ব্যাংক রশিদ) সঙ্গে রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করতে পারবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, 'দীর্ঘ ৩৬ বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবাধ, সুষ্ঠু চাকসু নির্বাচন সম্পন্ন করতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। এর আগে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। ৩৬ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন বাড়তি নিরাপত্তা ও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থায় যাচ্ছে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে