স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা ব্লক করার অধিকার কারো নেই৷ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।
স্ট্রিম প্রতিবেদক

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা বন্ধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, রাস্তা ব্লক করার অধিকার কারো নেই৷ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দু-একটা নির্বাচন হয়ে গেল—এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ তবে পূজা এবং ফরিদপুরের দুইটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা সে বিষয়ে আলোচনা হয়েছে৷
উপদেষ্টা আরো বলেন, ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ ভুক্তভোগী হচ্ছে৷ ফরিদপুরে দুইটা ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে৷ এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই৷ এটা নির্বাচন কমিশনের বিষয়৷ এটা নির্বাচন কমিশন করেছে৷ তাদের যুক্তি-তর্কের সবকিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে৷ এটা নিয়েই এলাকার লোকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে।
উপদেষ্টা বলেন, এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে তাহলে সেটা প্রোপার চ্যানেলে জানানো প্রয়োজন ছিল৷ কিন্তু এটাকে কেন্দ্র করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়৷ এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো৷
তিনি আরও বলেন, আপনারাও চান আইন প্রয়োগের মাধ্যমে এটা ক্লিয়ার করা হোক৷ রাস্তা ব্লক করার অধিকার কারো নাই৷ তাদের দাবি থাকলে তারা প্রোপার চ্যানেলে জানাবে৷ কিন্তু রাস্তা বন্ধ করার সুযোগ নেই৷ কাউকে ছাড় দেওয়া উচিত হবে না।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ ঘণ্টা আগে