ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপে অঞ্জলি নিবেদন ও নানা আয়োজনে মুখর ছিল দিনটি।
স্ট্রিম প্রতিবেদক

দেশজুড়ে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ বিভিন্ন মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে উৎসব উদযাপন হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পূজার সপ্তমী শেষ হয়েছে গতকাল, আজ ছিল মহাঅষ্টমী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপে অঞ্জলি নিবেদন ও নানা আয়োজনে মুখর ছিল দিনটি।
ঢাকের তালে তালে তরুণ প্রজন্ম পূজাকে উৎসবের আমেজে পালন করছে। ভক্তি আর আনন্দ মিলিয়ে সব বয়সী মানুষের ভিড় জমেছে মণ্ডপে।
জগন্নাথ হলের মণ্ডপে দেখা যায় শুভ সাহাকে। তিনি বলেন, ‘এবারের পূজা দারুণ কাটছে। তরুণ প্রজন্ম পূজার ঐতিহ্যকে ধারণ করছে। ছোটবেলায় যেমন বন্ধুরা মিলে ঘুরতাম, এবারের পূজায়ও সেই আবহ ফিরে পেয়েছি।’ শুভ ও তাঁর বন্ধুরা কুমারী পূজা ও সন্ধি পূজা শেষে অঞ্জলি দিয়ে উৎসবে অংশ নিচ্ছিলেন।
পূজার পুরোহিত বলেন, ‘অষ্টমীতে সব সময়ই ভক্তদের ভিড় থাকে। এবারও হয়েছে, তবে বৃষ্টির কারণে কিছুটা কম।’ তিনি মনে করেন, বর্তমান প্রজন্ম পূজার নিয়ম-নীতি জানে ও মানে কম।
তরুণী ভক্ত সুস্মিতা রানি কর জানান, ‘সারা বছর অষ্টমীর জন্য অপেক্ষা করি। পরিবারের সবাই মিলে এই কয়েক দিন উৎসবের মধ্য দিয়ে কাটাই। মহালয়া থেকে পূজার অপেক্ষা শুরু হয়। অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা আর সন্ধি পূজা। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, তাই প্রতিবছর এখানেই অঞ্জলি দিতে আসি।’
অঞ্জলি দেওয়ার পাশাপাশি মণ্ডপ প্রাঙ্গণে ছিল মিলনমেলা। কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন, কেউ বা বন্ধুদের নিয়ে ঘুরছেন। দীপিকা নামে এক তরুণী বলেন, ‘ছোটবেলার পূজা অনেক বেশি মজার ছিল। এখন বাচ্চাদের মধ্যে সেই আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবারের পূজায় আইনশৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক, তিন স্তরের নিরাপত্তা রয়েছে। এজন্য মণ্ডপে ঘোরা আর প্রতিমা দেখা বেশ উপভোগ করছি।’
পূজা মণ্ডপের ভেতরে ঢাকের বাদ্যের সঙ্গে নাচছিলেন তরুণেরা। বাইরে ছিল মেলা। নাগরদোলা, নৌকা রাইড, খাবারের দোকান—সব মিলিয়ে সেখানে উৎসবের রঙ ছড়াচ্ছিল। মেলায় এসেছিলেন ভিন্ন ধর্মাবলম্বীর দর্শনার্থীরাও। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এরিনা বলেন, ‘কাছ থেকে এই উৎসব দেখা দারুণ অভিজ্ঞতা। সবাই মিলে খাওয়া-দাওয়া, ঘোরা—পুরোটা উৎসব উৎসব লাগছে।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে