ফেসবুকে ‘চুদলিং পং’ কমেন্ট, সংঘর্ষ-গুলিতে আহত ৫

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সাকিবের বাড়ি। সংগৃহীত ছবি
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সাকিবের বাড়ি। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ঘটনায় যুক্ত দুটি পক্ষের একটিতে ছিলেন তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড (উত্তর) ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল মাহিম, তাঁর মামা একই ওয়ার্ডের যুবদলের সভাপতি রবিউল ইসলাম ও তারাব পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার শহিদুল ইসলাম। অন্য পক্ষে ছিলেন রসুলপুর এলাকার প্রয়াত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান ও মো. বাবু। বাবু আগে ছাত্রলীগ করতেন।

সংঘর্ষে পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলামের বাঁ হাতে গুলি লাগে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শহিদুল বিগত সরকারের সময় যুবলীগ পরিচয়ে তারাব এলাকায় একটি বাহিনীর নেতৃত্ব দিতেন বলে জানা গেছে।

সাকিবুল সম্প্রতি বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ জেলা (উত্তর) কমিটির সদস্য হন। এ নিয়ে সাকিবুল তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টের কমেন্টে মিরাজুল ‘চুদলিং পং' লিখেন। এ নিয়ে সাকিবুল ও মিরাজুলের মধ্যে বদানুবাদ হয়।

ঘটনার জেরে রোববার রাত সাড়ে ১১টার দিকে মিরাজুলের পক্ষের লোকজন অস্ত্রসহ সাকিবুলের বাড়িতে হামলা চালান। হামলার সময় সাকিবুলের পক্ষ নিয়ে সেখানে আগে থেকে অবস্থান করা সাবেক ছাত্রলীগ নেতা মো. বাবুর লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় তিনটি গুলির শব্দ শোনা যায়।

পরে এক ব্যক্তি তিনটি গুলির খোসা থানায় জমা দেন বলেও পুলিশ গণমাধ্যমকে জানায়। তবে থানায় কেউ মামলা করেনি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত