স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে মুগ্ধসহ আন্দোলনকারীদের হত্যা ও লাশ গুমের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে এ আদেশ দেওয়া হয়।
অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ১৮ জুলাই উত্তরায় মুগ্ধসহ একাধিক শিক্ষার্থীকে হত্যা ও জখমের অভিযোগে এই ২৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ১৭ ও ১৮ জুলাই তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারলেস বার্তায় পুলিশ সদস্যদের চীনের তৈরি স্বয়ংক্রিয় ‘চাইনিজ রাইফেল’ ব্যবহারের নির্দেশ দেন। অপরাধে বাধা না দিয়ে তিনি উল্টো পুলিশ সদস্যদের উৎসাহিত ও পুরস্কৃত করেছিলেন।
এই নির্দেশ বাস্তবায়নে মাঠপর্যায়ে নেতৃত্ব দেন ডিএমপির উত্তরা বিভাগের তৎকালীন ডিসি কাজী আশরাফুল আজীম, এডিসি মির্জা সালাহউদ্দিন ও তোহিদুল ইসলাম। তাঁরা এসএমজি ও শটগান ব্যবহার করে গুলিবর্ষণের নেতৃত্ব দেন।
অভিযোগে বলা হয়, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৫০-২০০ সশস্ত্র নেতাকর্মী উত্তরায় অবস্থান নেয়। ১৯ জুলাই জুমার পর টঙ্গী সরকারি কলেজের ছাত্র রিদোয়ান শরীফ রিয়াদসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই পানি ও বিস্কুট বিতরণের সময় বিইউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন জাহিদুজ্জামান তানভীন ও ডা. সজিব সরকারসহ আরও পাঁচজন নিহত হন। একইদিন উত্তরা পূর্ব থানার সামনে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) দিয়ে পিষে মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় নেতাদের সহায়তায় মরদেহ প্রথমে থানার পাম্পঘরে লুকিয়ে রাখা হয়। পরে গভীর রাতে গাড়িতে করে লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়। দুই দিন পর টঙ্গী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে