স্ট্রিম ডেস্ক

জুমার পরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা সম্পন্ন হয়েছে। এতে জড়ো হন হাজারও মানুষ। তুহিনের জানাজার নামাজের ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আজ ৮ আগস্ট গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক তুহিনের জানাজার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে আতাউর রহমান বলেন, ‘তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে, তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এই রকম নৃশংসতা দেখতে হবে, তা কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।’
আতাউর রহমানের বক্তব্যে আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ আজ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দখলে চলে গেছে। গাজীপুরে সারা দেশের সন্ত্রাসীরা এসে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি অপরাধ কর্মেও লিপ্ত হচ্ছেন তাঁরা। এসবের দায়ভার গাজীপুরের জনতাকে বহন করতে হয়।
আতাউর রহমান মনে করেন, গাজীপুরের পুলিশ প্রশাসন ব্যর্থ। যা ইতিমধ্যে প্রমাণিতও। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ও তাঁদের পেছনে থাকা রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।
অন্যদের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
অন্যদিকে গাজীপুরে তুহিন হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকেরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান, এই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে