স্ট্রিম ডেস্ক

২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪-এ। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তী সময়ে উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটার কর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সচিব জানান, এই সময়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং হিজড়া ৬ জন।
অন্যদিকে কর্তন করা হয়েছে ১ হাজার ৩৮ জন ভোটারকে। এর মধ্যে পুরুষ ৬৫৩ জন এবং নারী ৩৮৫ জন।
ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া ভোটার তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়। এ সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটরা অন্তর্ভুক্ত করা হয়। যার মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা এবং ২৫১ হিজড়া ভোটার অন্তর্ভুক্ত হয়।
আর অন্তর্ভুক্ত এই ভোটার থেকে মোট ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটার কর্তন করা হয়। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ পুরুষ, ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন নারী ভোটার এবং ২২ হিজড়া ভোটার কর্তন করা হয়।
তিনি জানান, ‘এবার মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করব। তার একটি ২ মার্চ করেছি। একটি আজ চূড়ান্ত করছি। এটার সম্পূরক তালিকা গত ১০ আগস্ট জানিয়েছিলাম। আরেকটি ভোটার তালিকা করব ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে। গত ১০ আগস্ট আমি আপনাদের জানিয়েছিলাম, দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।’
তিনি বলেন, ‘আমরা যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করি, তারপরে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। আর প্রকাশিত তালিকা থেকে ১ হাজার ৩৮ জন কর্তন করা হয়েছে। যারা তালিকা প্রকাশের পরে মারা গেছেন।’
ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করা হবে।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১ ঘণ্টা আগে