স্ট্রিম প্রতিবেদক

নানান ইস্যুতে রাজধানীতে জড়ো হয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যও মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অন্যান্য বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র মিছিল হওয়ার তথ্য রয়েছে। বিশেষ করে নিউইয়র্কের ডিমকাণ্ড, ফিলিস্তিন ইস্যুতে রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর ঝটিকা মিছিলেরও গোয়েন্দা তথ্য রয়েছে। শারদীয় দুর্গাপূজা আসন্ন। সব মিলিয়ে নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় রাখা হয়েছে। কোনো ধরনের হুমকি না থাকলেও বিভিন্ন ইস্যুতে তৈরি হওয়া জমায়েত কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা সামাল দিতেই বাড়তি সতকর্তায় রাখা হয়েছে তাদের।
গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।
র্যাব বলছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টহল দল মোতায়েন রয়েছে। আগামী তিন অক্টোবর পর্যন্ত মোতায়েন থাকবে।
এসব প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজ দুপুর ১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘রাজধানীর নিরাপত্তায় আমাদের বাহিনীর সদস্যরা সবসময়ই দায়িত্ব পালন করছেন। সপ্তাহের শুক্রবারে জুমার নামাজ উপলক্ষে মসজিদ ও মসজিদের আশপাশে বাড়তি সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে থাকেন।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে