চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’র দ্বিতীয় শীর্ষ সহযোগী সাদ্দাম গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর থেকে ‘বড় সাজ্জাদ’-এর দ্বিতীয় শীর্ষ সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন (৩৭) ওরফে ‘গলাকাটা বাচা’কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর বায়েজিদ বোস্তামীর আরেফিন নগর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, সাদ্দাম হোসেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যাবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তাঁর কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে।
র্যাবের তথ্য অনুযায়ী, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাদ্দাম হোসেন ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর বাহিনীর দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছেন। গ্রেপ্তারের পর সাদ্দামকে পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)






