স্ট্রিম প্রতিবেদক

গত তিন দিন ধরে চলা ভারী বৃষ্টিপাত গতকাল বুধবার থেকে থেমে যাওয়ায় বান্দরবানে সাঙ্গু নদীর পানি কিছুটা কমেছে। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এর আগে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে ছিলেন এবং ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছিল। বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তি ফিরলেও এখনো পুরোপুরি কমেনি পাহাড়ধসের শঙ্কা।
আজ বৃহস্পতিবার সকালে কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে কয়েক হাজার পরিবার। আর টানা বৃষ্টি থেমে গেলেও এই পরিবারগুলো এখনো চরম ঝুঁকিতে রয়েছে।
বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত সবকিছু মনিটরিং করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করেছি যাতে বিভিন্ন স্থানে পাহাড়ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীরা নিরাপদে সরে যেতে পারে।
তিনি আরো বলেন, জেলার ৭টি উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে কেউ এলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে