বৈরী আবহাওয়ায় সরবরাহ ঘাটতি, গ্যাসের স্বল্পচাপের সতর্কতা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বৈরী আবহাওয়ায় সরবরাহ কমে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতায় থাকা সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকবে।
সাময়িক এই অসুবিধার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে তিতাস কর্তৃপক্ষ।
.png)






