
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে ৩৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন, তাদের মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮০ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালে। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৩, চট্টগ্রাম বিভাগে ৯৩, ময়মনসিংহ বিভাগে ২৮ এবং রংপুর বিভাগে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেখা দিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা যান ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জনে। আর ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১, মৃত্যু হয় ৪১৩ জনের।
.png)






