স্ট্রিম প্রতিবেদক

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন। ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’-এর তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী ‘পূর্ণ কোরআন হিফজ’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে ৫০ হাজার লিবিয়ান দিনার পুরস্কার পেয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আজ সোমবার ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দেশটির মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর (হাফিযাহুল্লাহ) প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে লিবিয়ার এই প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছেন জানিয়ে সংস্থাটির প্রেস উইং বলছে, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের আবারও শুরু হয় এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। সেই বছর বাংলাদেশ থেকে সালেহ আহমদ তাকরীম সপ্তম স্থান লাভ করেন।
একইভাবে পরের বছর ২০২৩ সালে আবু তালহা দ্বিতীয় স্থান ও মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান এবং ২০২৪ সালে মাহমুদুল হাসান আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বলেও জানায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।
সংস্থাটির প্রেস উইং বলছে, ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থান আরও দৃঢ় করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে