স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়েছে একটি প্রাইভেট কার। গাড়িটি নিচে থাকা এক সাইকেল আরোহীর ওপর আছড়ে পড়লে তাঁর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও চারজন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নিমতলা মোড়ের বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিক। তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত চারজনকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, থানার ভেতর দায়িত্ব পালন করার সময় হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে বাইরে বের হই। এসে দেখি, একটি প্রাইভেটকার উল্টে পড়ে আছে। ওই সময় গাড়ি থেকে দুজন নেমে আসেন; তাঁরা সামান্য আহত হয়েছেন। আর নিহত ব্যক্তি এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, গাড়িটি এক্সপ্রেসওয়ের একটি বাঁক থেকে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
চট্টগ্রামে সাড়ে ১৫ কিলোমিটারের এই উড়ালসড়কে দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের আগস্টে পরীক্ষামূলক চালুর পর এখন পর্যন্ত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চলতি নভেম্বরেই দুটি প্রাইভেটকার উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ বাঁক, গতিসীমা লঙ্ঘন ও বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে এক্সপ্রেসওয়েটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। তবে সিডিএর দাবি, নকশাগত সমস্যা নেই। দুর্ঘটনার জন্য দায়ী চালকদের অসতর্কতা।
এ বিষয়ে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান স্ট্রিমকে বলেন, প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। গতিসীমা পরীক্ষার জন্য শিগগির স্পিড ক্যামেরা বসানো হবে। আর নিরাপত্তার জন্য ২ থেকে ৩ মাসের মধ্যে ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে৷ পুরো বিষয়টি সিএমপি দেখভাল করবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে