ফেরিতে ওঠার সময় ট্রাক নদীতে, প্রাণ গেল যুবকের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কিশোরগঞ্জ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২১: ০১
বাজিতপুরের পাটুলী ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াউত্রা নদীতে পড়ে ট্রাক। সংগৃহীত ছবি
বাজিতপুরের পাটুলী ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াউত্রা নদীতে পড়ে ট্রাক। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা।

নিহত আপন (৩৫) বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

ওসি শহিদুল্লা জানান, ফেরি নদীতে পড়ে গেলে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালছে। নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত