ইউএনবি

ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত চলাচলকারী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় কেউ আহত হয়নি। লাইনচ্যুত বগি সরিয়ে নিতে কাজ চলছে।’
তিনি জানান, দুর্ঘটনার পর কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এতে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ট্রেন বের হওয়ার লাইন সচল আছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কামরুলাপুর থেকে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল—এমন কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে নাও পারে। ফলে যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হতে পারে।
প্রত্যাশিত সময়ে ট্রেন না ছাড়ায় কমলাপুরে অপেক্ষমাণ যাত্রীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। খবর ইউএনবি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে