
কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তিনির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবনা অনুযায়ী- কম্পিউটার, ল্যাপটপ ছাড়াও মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি সুবিধা ৩০ জুন ২০৩০ সাল পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া আইসি (পেট্রোল) ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়ি, প্লাগইন হাইব্রিড গাড়ি, থ্রি হুইলার ও ফোর হুইলার, ইলেকট্রিক ভেহিক্যাল, ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে ২০৩০ সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে মেট্রোরেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
.png)






