হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০০
হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু। স্ট্রিম গ্রাফিক
হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু। স্ট্রিম গ্রাফিক

দেশে হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়। একই সময়ে সারাদেশে নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। হামে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১৯ জন। হামের উপসর্গেও বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪০৩ জন। এরপর সিলেট বিভাগে ১৫৬ জন।

এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জনে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত