স্ট্রিম প্রতিবেদক

হত্যাসহ ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো খারিজ করে রোববার (১০ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এই আদেশের ফলে কারামুক্তিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, এর মধ্যে দুটি মামলায় রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে শুনেছি।
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে সাবেক অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রথমে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর উচ্চ আদালতে এসব মামলায় জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে ওই বছরের ১২ নভেম্বর চেম্বার আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
জামিনের দিনেই আরও পাঁচ মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গত বছরের ১৮ নভেম্বর আদালত তা মঞ্জুর করেন। নতুন পাঁচ মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট আইভীকে জামিন দেন। তবে এবারও রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করেন আইভীর আইনজীবীরা। শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেন। একইসঙ্গে আইভীকে গ্রেপ্তার দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের সব আবেদন খারিজ করে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন।

শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় আবাসন প্রতিষ্ঠান হলিস্টিক হোম বিল্ডার্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তা। ২৯ মে শুরু হতে যাওয়া এই নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি।
১ ঘণ্টা আগে
রাজশাহীর আমবাগানে চলতি মৌসুমের আম সংগ্রহ আগামী শুরু হচ্ছে ১৫ মে। ওই দিন থেকে গুটি জাতের আম বাজারে আনা যাবে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। তার আগে আম বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
১ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এই ঘটনায় লালপুর থানায় একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে