স্ট্রিম প্রতিবেদক

এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে থানায় গিয়ে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। জাতীয়পত্র তুলতে নির্বাচন কমিশনে (ইসি) সরাসরি আবেদন করা যাবে।
এরই মধ্যে ইসি এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হুমায়ুন কবীর আরও বলেন, এনআইডি সংক্রান্ত সেবা সহজ এবং নাগরিকবান্ধব করতে কমিশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। কমিশনের অনুমোদনের পর আজ থেকেই কার্যকর হয়েছে এই নতুন ব্যবস্থা।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে নাগরিকরা বেশ কিছু সুবিধা পাবেন। যেমন—এনআইডি হারিয়ে গেলে থানায় গিয়ে জিডি করতে হবে না। সরাসরি কার্ডের জন্য আবেদন করা যাবে এবং এতে সময় ও খরচ কমে আসবে।
এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মিসবাহ উদ্দিন আহমেদ স্ট্রিমকে বলেছেন, তাঁরা ইতোমধ্যেই এ সংক্রান্ত অফিস আদেশ পেয়েছেন। ফলে এখন থেকে হারানো এনআইডি আবার সংগ্রহের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৪৪ মিনিট আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১ ঘণ্টা আগে