স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ করা আলামত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে আন্দোলনে ব্যবহৃত অস্ত্র, গুলি এবং শহীদদের রক্তমাখা পোশাক দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শনার্থীরা।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই অনুমতি দিয়েছেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী এক মাসের জন্য এসব আলামত জাদুঘরে প্রদর্শনের অনুমতি দেন। সাধারণত মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জব্দ করা আলামত আদালতের মালখানায় সংরক্ষিত থাকে। তবে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ট্রাইব্যুনাল এই বিশেষ আদেশ দিয়েছেন।
আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে। এটি আগামী ২০ জানুয়ারি উদ্বোধন করা হবে। সেখানে প্রদর্শনের জন্যই ট্রাইব্যুনালের জিম্মায় থাকা আলামতগুলো হস্তান্তরের আবেদন করা হয়েছিল।
প্রসিকিউটর জানান, আলামতের মধ্যে রয়েছে জুলাই গণহত্যায় ব্যবহৃত অস্ত্র, গুলির খোসা ও শহীদদের রক্তমাখা পোশাক। এ ছাড়া গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও সেখানে থাকবে। আদালতের আদেশের ফলে আগামী এক মাস দর্শনার্থীরা জাদুঘরে এসব ঐতিহাসিক স্মারক দেখতে পাবেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে