স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) অস্ত্রের চেয়েও বড় হুমকি বলে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাসির উদ্দীন বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যে অপতথ্য এবং ভুলতথ্য, এটাকে ইংরেজিতে বললে মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন বলা হয়, এটা আমাদের জন্য একটা বড় থ্রেট (হুমকি) হিসেবে এসেছে। আর অ্যাবিউজ অফ এআই (এআইয়ের অপব্যবহার), কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বের হয়েছে—এখন এক্সাক্টলি আমার ছবি, আমার কন্ঠস্বর দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব।’
এ বিষয়ে কাজ করা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘এই ইলেকশনে অ্যাবিউজ অফ এআই- এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বিষয়ে আমরা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি।’
ভুয়া তথ্য আটকাতে সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে উল্লেখ করে নাসির উদ্দীন বলেন, ‘অপপ্রচার থেকে আমাদের ইলেক্টোরাল প্রসেসটাকে (নির্বাচনী প্রক্রিয়া) যথাসম্ভব নিরাপদ রাখতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে এই আবেদন রাখব যে সোশ্যাল মিডিয়াতে যেসব অপপ্রচার হচ্ছে, এ ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘এটা তো সময় আসলে দেখতে পাবেন। শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়। আর প্রতীক দেওয়া হয় একটা দল রেজিস্টারড (নিবন্ধিত) হলে। তাঁরা আবেদন করেছেন, বিষয়টি পরীক্ষাধীন আছে।’
নির্বাচন স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন রাতে কোনো কর্মকাণ্ড করতে চায় না বলেও জানান সিইসি।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে