স্ট্রিম প্রতিবেদক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের পদে নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত পত্র সকল জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এর আগে, ৬ অক্টোবর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
ওই আদেশে বলা ছিল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অর্থাৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে করা হবে। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলীর সই করা ওই অফিস আদেশটিও পত্রে সংযুক্ত করে দিয়েছে মাউশি।
ওই অফিস আদেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়।
সোমবার মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিনের পাঠানো পত্রে উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
২ ঘণ্টা আগে