
নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তানভির ও আনসারুল নামে দুই যুবক সকালে গোসল করতে পুকুরে নামে। এসময় তানভিরের পায়ে গ্রেনেডটি লাগে। পরে পানির নিচ থেকে গ্রেনেডটি তুলে পুকুর পাড়ে পলিথিনে মুড়িয়ে রাখে তারা।
পরে র্যাব-১৩ নীলফামারীকে জানালে বিকালে তারা এসে গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রাতে গ্রেনেডটি থানা হেফাজতে রেখে যায়। আগামীকাল পুকুর শুকিয়ে আর কোনো গ্রেনেড আছে কিনা পরীক্ষা করা হবে।
.png)






