জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০৯
হত্যার শিকার শিশু। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর বাথরুমের সেফটিক ট্যাংক থেকে কানিজ ফাতেমা নামের দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুটি একই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির সন্তান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই বাড়ির তোফায়েল আহাম্মেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারসহ তিনজনকে আটক করেন পুলিশ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় জান্নাতুল কানিজ। ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর এদিন তাদের প্রতিবেশী তোফায়েল আহমেদের বাথরুমের সেফটিক ট্যাংক থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরিনের অভিযোগ, তোফায়েলদের সঙ্গে জমিজমার বিরোধ রয়েছে। এর জের ধরে তারা পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, নিখোঁজের পর শিশুটির মা বাদি হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তাদের প্রতিবেশী তোফায়েলসহ তিনজনকে সন্দেহভাজন আসামি করা হয়। অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ তোফায়েলদের সেফটিক ট্যাংক এ শিশুটির মরদেহ খুঁজে পায়। পরে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত