স্ট্রিম ডেস্ক

শরীরে তখনো লেগেছিল জন্মের সময়কার রক্ত। হিম শীতল ঠান্ডায় একটি বাড়ির টয়লেটের পাশে পড়ে কাঁদতেছিল এক নবজাতক। তখন ভোর। শিশুর কান্নার শব্দ শুনে বাড়িটির লোকজন ভেবেছিল, প্রতিবেশী কোনো বাড়ির কোনো শিশু হয়তো কাঁদছে। জনমানবহীন সেই ভোরে ক্রন্দরত সেই নবজাতকের পাশে এসে দাঁড়িয়েছিল একদল বেওয়ারিশ কুকুর। সকালে বাচ্চাটির নিরাপদ আশ্রয় পাওয়ার আগ পর্যন্ত শিশুটিকে পাহারা দিয়েছিল কুকুরগুলো।
সোমবার (১ নভেম্বর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় তীর্থনগরী মায়াপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের নবদ্বীপ শহরের স্বরূপনহর রেলওয়ে কলোনিতে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, কলোনির একটি বাড়ির শৌচাগারের পাশে নবজাতকটিকে কে বা কারা ফেলে গিয়েছিল। সোমবার ভোরের থেকে সেই শিশুটিকে গোল হয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কয়েকটি কুকুর। সকালে আলো ফোটার পর স্থানীয় এক নারী কাছে আসার পরই কেবল কুকুরগুলো শিশুটিকে ছেড়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, কলোনির বাসিন্দারা শিশুটির কান্না শুনতে পেয়েছিল। তবে তারা ভেবেছিলেন পাশের বাড়ির কোনো শিশু কাঁদছে। সকালে ওই বাড়ির রাধা ভৌমিক নামে এক নারী টয়লেটের দিকে গেলে দেখতে পান, ওই নবজাতকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকটি কুকুর। পরে তিনি ছেলে শিশুটিকে কোলে নেন এবং সাহায্যের জন্য অন্যদের ডাকেন। ডাক শুনে তার নাত বউ প্রীতি ভৌমিক দৌড়ে আসেন এবং শিশুটিকে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাধা ভৌমিক বলেন, এই কুকুরদের সাধারণত আমরা তাড়িয়ে দিই। অথচ তারাই এমন কাজ করলো যা মানুষও করে না। কুকুরগুলো শিশুটিকে বাঁচিয়ে রাখল।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি অক্ষত অবস্থায় আছে। শিশুটির মাথায় জন্মানোর সময়কার রক্ত লেগে ছিল।
এদিকে, নবদ্বীপ পুলিশ ধারণা, স্থানীয় কেউ জন্মের পর পরই শিশুটি ফেলে গেছেন। পুলিশ ভারতীয় দাতব্য সংস্থা চাইল্ডলাইন কর্মকর্তাদের নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি শিশুটির দীর্ঘস্থায়ী দেখভালের জন্য শিশু কল্যাণ কমিটির সঙ্গে যোগাযোগ করেছে।
উল্লেখ্য, ভারতের বেওয়ারিশ কুকুরের এমন ঘটনা আগেও খবরের শিরোনাম হয়েছে। ৯ বছর আগে কলকাতায় একবার চার কুকুর একটি নবজাতক মেয়েকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল। কাকের আক্রমণ থেকে বাঁচিয়েছিল এবং উদ্ধার না হওয়া পর্যন্ত শিশুটিকে পাহারা দিয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে দুই দিনের সফর শুরু করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি পুতিনের প্রথম ভারক সফর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সফরে একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
২১ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েল প্রায় ৪০ বছর পর প্রথমবার সরাসরি আলোচনায় বসেছে। বুধবার দক্ষিণ লেবাননের নাকউরা শহরে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা অংশ নেন। এতে দীর্ঘ চার দশকের অচলাবস্থা ভেঙে নতুন যোগাযোগের পথ খুলে যায়।
১ দিন আগে
কিছু দিন আগে বাইডেনকে তিনি একই কারণে ‘স্লিপি জো’ বলে বিদ্রূপ করেছিলেন। এখন সেই বিদ্রূপ উলটো ট্রাম্পের দিকেই ফিরে আসছে।
১ দিন আগে
রাশিয়ার গ্যাস আমদানি বন্ধে ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান পার্লামেন্ট অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
২ দিন আগে