
থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার ও থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া যৌথ এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ দুটি সীমান্ত ভয়াবহ সংঘাতে জড়িয়ে ছিল। পরে তিন দিনব্যাপী টানা আলোচনার আজ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে তারা।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা যৌথ ওই বিবৃতি বলেন, উভয় পক্ষ অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পরবর্তীতে আরও কোনো পদক্ষেপ না নিয়ে সেনারা যার যার অবস্থানে থাকার ব্যাপারে দুই পক্ষই রাজি।
স্থানীয় সময় দুপুরে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। আর এর আওতায় সব ধরনের অস্ত্র, বেসামরিক ব্যক্তি, বেসামরিক অবকাঠামো, স্থাপনা ও সমস্ত এলাকায় হামলা অন্তর্ভুক্ত থাকবে।
চুক্তিতে থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নত্তফোঁ নর্কফণিত এবং কম্বোডিয়ার টি সেয়া সই করেন। এই চুক্তির ফলে কয়েক বছরের মধ্যে প্রতিবেশী দেশ দুটির সবচেয়ে ভয়াবহ সংঘাত শেষ হলো। এই সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং দুই দেশের পাঁচ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।
.png)






