স্ট্রিম ডেস্ক

ইতোমধ্যে গভীর সংকটে থাকা ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়াকে ‘অমানবিক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নতুন এই পদক্ষেপকে ‘অবৈধ’ উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি তেহরানের প্রতি মার্কিন প্রশাসনের ‘গভীর ঘৃণা ও বিদ্বেষের’ বহিঃপ্রকাশ।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ইরানের চলমান সংকট নিয়ে দেওয়া লাইভ আপডেটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি এসব মন্তব্য করেছে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের পদক্ষেপ ‘অমানবিক’ এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর সরাসরি লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর গুরুতর পরিণতি বিশ্বকেও ভোগ করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের এমন একতরফা পদক্ষেপ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।’
আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং এই ধরনের ‘জবরদস্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড’ প্রতিরোধে জাতিসংঘ ও এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গেলে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে