স্ট্রিম ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের পাশের একটি দরগা ভবনের ছাদের একাংশ ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বিকেল প্রায় ৩টা ৫৫ মিনিটে ভারী বৃষ্টির কারণে দরগার কাঠামো দুর্বল হয়ে পড়ে ও হঠাৎ করে দুটি ঘরের ছাদ ও পেছনের দেয়াল ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ছুটির কারণে দুর্ঘটনার সময় দরগাটি ভক্তে ঠাসা ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, ঘরগুলোর একটি দর্শনার্থীদের জন্য বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত হতো।
দক্ষিণ-পূর্ব জেলার উপ-পুলিশ কমিশনার হেমন্ত তিওয়ারি বলেন, দরগাটি হুমায়ুনের সমাধির প্রাচীরের ঠিক বাইরেই অবস্থিত। বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে আমরা খবর পাই, দরগার একটি দেয়াল ভেঙে পড়েছে ও কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েছেন। সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে।
সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসাপাতালে আরেকজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি দিল্লির অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন দেশি-বিদেশি শত শত পর্যটক এখানে ভিড় জমান। হুমায়ুনের পুরো নাম নাসিরউদ্দিন মুহাম্মদ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। ১৫৩০ থেকে ১৫৪০ খ্রিস্টাব্দ এবং ১৫৫৫ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দুই দফায় রাজত্ব করেছিলেন হুমায়ুন।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৭ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে