স্ট্রিম ডেস্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার (৮ আগস্ট) চীনের সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনের সম্প্রচার সংস্থা (সিসিটিভি) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে অবিরাম ভারী বৃষ্টি আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় ৮ আগস্ট বেলা সাড়ে তিনটা অবধি পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
অবিরাম ভারী বর্ষণের ফলে লানঝৌ শহরের কাছে পর্বতীয় এলাকায় তীব্র বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের ফলে শিংলং মাউন্টেন এলাকার বিদ্যুৎ ও টেলিকম পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ৪টি গ্রামের ৪ হাজারের বেশি মানুষ সেখানে আটকা পড়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ইউঝং প্রদেশের মালিয়ানতান গ্রামে ভূমিধসের পর তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি চিন পিং সব রকম উদ্ধার ও বন্যা প্রতিরোধ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
উত্তর চীনসহ বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় জুলাইয়ের শেষভাগ থেকে এখন অবধি অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
মধ্য চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌয়ের স্থানীয় প্রশাসন স্কুল, অফিস ও কারখানা বন্ধ করে দিয়েছে। ২০২১ সালে ঝেংঝৌতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৯২ জনের মৃত্যু হয়েছিল।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৭ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে