স্ট্রিম ডেস্ক

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত, চীন ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ব্যবসায়ীক অংশীদারদের শাস্তিস্বরূপ এই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট। মার্কিন পররাষ্ট্র নীতি নির্ধারকদের মধ্যে উগ্রপন্থি হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রাহাম-ব্লুমেন্থাল নামের এই বিলটি যদি পাস হয় তবে রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্র’কে যেসব দেশ চলমান রাখতে সেসব দেশের ওপর যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে।
ইউক্রেনে অভিযান চালানোর মথ্যে দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা বন্ধে আলোচনার মধ্যেই রাষিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার মানে হলো মস্কোকে অর্থনৈকিভোবে দুর্বল করা।
গ্রাহাম বলেছেন, বুধবার হোয়াইট হাবসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন গ্রাহাম। বৈঠকে কয়েক মাস ধরে কাজ করা বিলে ট্রাম্প সমর্থন জানান।
এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তাসংস্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে গ্রাহাম বলেন, ঠিক সময়মতোই এটা হবে। কারণ ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে আর পুতিন শুধু কথা বলছেন এবং নিরীহ মানুষ হত্যা করেই চলেছেন।
আগামী সপ্তাহে শুরুতে বিলটির ওপর ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে গ্রাহাম।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে