স্ট্রিম ডেস্ক

পারস্য উপসাগরে রণতরির বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জন তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যসহ আরব দেশগুলোর নেতারা সম্ভাব্য এ সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এসবের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত’ আলোচনার জন্য প্রস্তুত ইরান।
শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের আরাঘচি বলেন, আলোচনা চালাতে ইরানের কোনো সমস্যা নেই। তবে হুমকি বা ভয়ের মুখে কোনো আলোচনা হতে পারে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার বিষয়টি এখনো নাকচ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে এটিও বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানের ক্ষেপণাস্ত্র—কখনোই কোনো আলোচনার বিষয় হবে না।
তিনি বলেন, ইরানি জনগণের নিরাপত্তার বিষয়টি অন্য কারও নাক গলানোর বিষয় নয়। দেশ রক্ষার জন্য যতটা প্রয়োজন, আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ঠিক ততটাই রক্ষা এবং বৃদ্ধি করব।
প্রসঙ্গত, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। অব্যাহত এই হুমকির মধ্যেই গত সপ্তাহে পারস্য উপসাগরে রণতরির একটি বহর পাঠায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানের হামলার শঙ্কাটি আরও জোরালো হয়। যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক। এই নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
১ দিন আগে