
জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক মাধ্যমে সেন্টকম জানিয়েছে, গত ১৭ জুলাই জর্ডানে মার্কিন ও সহযোগী বাহিনীগুলো যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করছিল, তখন এই হতাহতের ঘটনা ঘটে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলায় আহত হওয়া অন্য চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। এছাড়া সামান্য আহত অন্যান্য সেনাসদস্যরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় নিজেদের দায়িত্ব ও কর্মস্থলে ফিরে গেছেন।
নিহত ও নিখোঁজ মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি।সেন্টকম জানিয়েছে, প্রচলিত সামরিক নিয়ম অনুযায়ী নিহত সেনাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাঁদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু পর থেকে ইরানের পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন মার্কিন সেনা নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন
.png)






