আগামী ১ জুলাই থেকে দুই বছরের জন্য ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পরাগ জৈন।
স্ট্রিম ডেস্ক

ভারত সরকারের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর নতুন প্রধান হতে চলেছেন ‘অপারেশন সিঁদুরে’র অন্যতম কারিগর পরাগ জৈন। গতকাল শনিবার (২৮ জুন) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তাঁকে মনোনীত করে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে দুই বছরের জন্য ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বর্তমান র-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন পরাগ।
আগামীকাল ৩০ জুন রবি সিনহার মেয়াদ শেষ হতে চলেছে। রবি সিনহার পর র-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ছিলেন পরাগ জৈন। বর্তমানে র-এর ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে থাকা পরাগ জৈন প্রায় দুই দশক ধরে ভারতের গোয়েন্দা সংস্থায় কাজ করছেন।
১৯৮৯ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতেই পাঞ্জাবে জঙ্গিবাদ দমনে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রাখেন। র-তে পরাগ জৈন দীর্ঘ সময় ধরে কাজ করেছেন পাকিস্তান সংক্রান্ত ডেস্কে। এ ছাড়া জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময়ও সেখানের দায়িত্বে ছিলেন তিনি।
শ্রীলঙ্কা ও কানাডার ভারতীয় দূতাবাসেও পোস্টিং ছিল পরাগ জৈনর। কানাডায় থাকার সময়ে তিনি সেখানে সক্রিয় খালিস্তানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ওপর নজরদারির দায়িত্বে ছিলেন। ভারতীয় গোয়েন্দা মহলে ‘সুপার স্লিউথ’ বলে পরিচিত পরাগ জৈন ২০২১ সালের ১ জানুয়ারি পাঞ্জাব পুলিশের ডিজিপি পদে নিযুক্ত হন।
চলতি বছরের ৭ মে কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে লস্কর ও জৈশের ৯টি বিমানঘাঁটিতে অপারেশন চালায় ভারতীয় বিমান বাহিনী। সরকারি কর্মকতারা বলছেন, হামলার নীলনকশা (ব্লু প্রিন্ট) তৈরিতে ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’ ও পরাগ জৈনের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষভাবে অপারেশন সিঁদুর অভিযানে তাঁর নেতৃত্বই তাঁকে শীর্ষপদে পৌঁছে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
১ দিন আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
১ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
১ দিন আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
২ দিন আগে