স্ট্রিম প্রতিবেদক

মেট্রোরেলের ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে বিপনীবিতানের জন্য ২৫ হাজার বর্গফুট আয়তনের বাণিজ্যিক স্পেস ইজারা দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গত ৩০ এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমটিসিএল। গত ৪ মে থেকে আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে, চলবে ১ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মেট্রো রেলের মোট ১৬টি স্টেশনের মধ্যে ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন দুটি চারতলার, বাকিগুলো তিনতলা। দুটি স্টেশনেরই কার্যক্রম পরিচালিত হয় তৃতীয়তলা থেকে। এই দুই স্টেশনের দোতলা ১০ বছরের চুক্তিতে ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আবেদনপত্র সংগ্রহ করতে গুনতে হবে ১০ হাজার টাকা, যা অফেরতযোগ্য। আবেদনপত্রের সঙ্গে ১০ লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে, যা চুক্তি স্বাক্ষরের ২৮ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। এ ছাড়া আবেদনকারী প্রতিষ্ঠানের সব বৈধতাপত্রসহ অন্তত সহজলভ্য পাঁচ কোটি টাকা ক্যাশ থাকা বাধ্যতামূলক।
ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আবেদনকারী প্রতিষ্ঠানকে ২০টি শর্ত পূরণ করতে হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত ভাড়া বাংলাদেশের স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক-এর সমান বা তার বেশি হতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে একাধিক প্রতিষ্ঠান সমান ভাড়া প্রস্তাব করলে তাদের পুনরায় ভাড়া প্রস্তাবের আহ্বান করার বিষয়টিও উল্লেখ রয়েছে।
বলা হয়েছে, আবেদন দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন বেলা তিনটা পর্যন্ত। এর আগে ২৫ মে আবেদনপত্র দাখিলের বিষয়ে সভা করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলএর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন এই ওয়েবসাইটে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদে
১ দিন আগে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
২০ দিন আগে
দেশে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ-সংক্রান্ত ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরে লোকবল নিয়োগ দিচ্ছে। চাকরিতে আগ্রহী প্রার্থীদেরকে হতে হবে স্নাতক পাস অথবা সমমান ডিগ্রীধারী। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ২০২৫