স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে। ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট, বছর প্রতি সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
শর্তে বলা হয়েছে, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এই কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হবে। ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য।
এ বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদে
১ দিন আগে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১৯ দিন আগে
দেশে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ-সংক্রান্ত ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরে লোকবল নিয়োগ দিচ্ছে। চাকরিতে আগ্রহী প্রার্থীদেরকে হতে হবে স্নাতক পাস অথবা সমমান ডিগ্রীধারী। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ২০২৫