মহররমের প্রস্তুতি
মহররমের চাঁদ ওঠামাত্রই শিয়া সম্প্রদায়ে শোকের ছায়া নেমে আসে। কালো পতাকা আর লাল-সবুজ নিশান উড়ে। রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয় মজলিশের কালো ব্যানার। ইমামবাড়া আর শিয়া মসজিদে কালো জামা-কাপড় পরা মানুষের ভিড় দেখা যায়। মহররমকে সামনে রেখে চলে নানা প্রস্তুতি। চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের শোক পালনের প্রথা। তাজিয়া মিছিলের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। মিছিলসহ নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শোক পালন করে ‘আহলে বাইত’ ভক্তরা। ছবিগুলো ৪ জুলাই পুরান ঢাকার হোসনি দালান এলাকা থেকে তোলা।






.png)






