রাজধানীতে দ্রুত বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। সাশ্রয়ী ভাড়া আর সহজলভ্যতার কারণে এটি যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আধুনিক ব্রেকিং ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রধান সড়কে নিষিদ্ধ থাকলেও নিয়মিত চলছে এসব অটোরিকশা। উল্টো পথে চলা, হঠাৎ থেমে যাওয়া এবং বিভিন্ন মোড়ে জটলা তৈরি করে বাড়াচ্ছে যানজট। উচ্চ শব্দের হর্ন ও তীব্র আলো পথচারীদের জন্যও ভোগান্তির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ না আনলে সড়ক আরও বিশৃঙ্খল হয়ে উঠবে।
নয়ন কর
রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এলাকায় চলছে ব্যাটারি চালিত অটোরিকশা তৈরির কাজ। ছবি: নয়ন কর
গ্রাহকের চাহিদা অনুযায়ী সাজানো হয় ব্যাটারি চালিত অটোরিকশা। ছবি: নয়ন কর
বিভিন্ন সুবিধা অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশার দাম শুরু ৬০ হাজার টাকা থেকে। ছবি: নয়ন কর
তৈরি করা অটোরিকশা সাজিয়ে সারিবদ্ধাভাবে রাখা হয়েছে। ছবি: নয়ন কর
অটোরিকশা ইঞ্জিন লাগানো হচ্ছে। ছবি: নয়ন কর
চলছে রং করার কাজ। ছবি: নয়ন কর
ব্রেকিং পদ্ধতি আধুনিক না থাকায় ব্যাটারি অটোরিকশায় দুর্ঘটনা বাড়ছে। ছবি: নয়ন কর
অটোরিকশায় ব্যাটারি লাগান হচ্ছে। ছবি: নয়ন কর
ব্যাটারি চালিত অটোরিকশার পুরানো ব্রেক, উচ্চ হর্ন আর তীব্র আলো পথচারীদের সমস্যায় ফেলে। ছবি: নয়ন কর
দ্রুত গতিতে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। ছবি: নয়ন কর
প্রধান সড়কে উল্টো পথে এভাবে প্রতিদিন চলে ব্যাটারি অটোরিকশা। ছবি: নয়ন কর
প্রধান সড়কে অবৈধ এসব ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কথা না নিয়ম অমান্য করে অবাদে চলছে এসব রিকশা। ছবি: নয়ন কর

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬