নানা জাতের পাখির হাট বসে রাজধানীর মিরপুর ১ শাহ আলী মার্কেট সংলগ্ন এলাকায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত মানুষেরা নানা জাতের ও নানা রঙের পাখি কেনা-বেচার ভিড় করে এই হাটে। সপ্তাহে ছুটির দিন শুক্রবারে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই হাট। নিজেদের পোষা পাখিও বিক্রির আশায় এখানে নিয়ে আসেন অনেকেই। পাখি ছাড়াও বিভিন্ন জাতের কবুতর, বিড়াল ও খরগোশের বিক্রি হয় এই হাটে। ছবিগুলো শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তোলা।
তাহমিনা আক্তার
হাটে বিক্রির জন্য আনা হয়েছে একজোড়া লরি পাখি
ঝুড়িতে নানা রকমের পাখির ছানা
বিক্রির জন্য আনা হয়েছে দুই জোড়া লাভবার্ড
বিক্রেতার কাঁধে বসা তাঁর পোষা ককাটেল পাখি
ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে দরদাম
বিক্রির জন্য আনা হয়েছে কিছু বাজরিগার পাখি
গ্রিন চিক কনুর পাখিকে আদর করছেন এক ক্রেতা
বিক্রির আশায় পাখির পসরা সাজিয়ে বসেছে এক বিক্রেতা
পাখির ব্যবহারের নানা রকমের সরঞ্জাম বিক্রি হয় এই হাটে

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬